মধ্য ডিসেম্বরের রাত । ঘড়ির কাটা দশটার ঘর পেরিয়েছে অনেক আগেই। বনে আছি শ্রীমঙ্গলের নির্জন নিস্তব্ধ চা বাগানের একটি ছোট টিলার ওপরে । বাগানের নাম কুরমা। শ্রীমঙ্গল শহর ছেড়ে গাড়িতে দু’আড়াই ঘন্টার পথ কমলগঞ্জ । বাগানটির অবস্থান সেখানেই। পথের বেশির ভাগটাই কাঁচা, এবড়ো-থেবড়ো। পথের দু’ধারে ফসলি জমি আর ঝোপ- ঝাড়। বেশ দূরে দূরে ছোট ছোট জনবসতি । ১০/২০ ঘরের বসতি, দু’চারটি মুদি দোকান ব্যাস । কুরমায় আসতে হলে, পেরুতে হয় একটি বিডিআর চেক পোষ্ট। কারণ চা-বাগানটি একেবারে ভারত সীমান্ত লাগোয়া।
পথ চলার সমস্ত ধকল, কষ্ট এক লহমায় উধাও হয়ে যাবে কুরমার প্রশান্ত পরিবেশে পৌছাতেই। ভীষণ নির্জন পরিবেশ। অমাবস্যার গাঢ় তান্ধকারের মতো জমাট নিস্তব্ধতা গ্রাস করে নেয় মুহুর্তেই। আশে পাশে জনবসতি তেমন নেই। বাগানের একপাশে শ্রমিকদের .........
আরও পড়ুন
0 Comments